1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন , হাজি আরশ আলী কেশবপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মতবিনিময় সভা উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন ​আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার ছাতক উপজেলার ১০ নং দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা জনাব ফয়জুর রহমান

পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে চারটি ওয়ান শুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথকভাবে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24