1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না মন্তব্য করলেন পুলিশ আইজিপি ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ‘Kolom App’ তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল, ১০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর স্বপ্ন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখা অফিস উদ্ভোদন ও আলোচনা সভা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আবু মুসা,

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেন বন বিভাগের সদস্যরা।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ি মাটিভর্তি ডাম্পারসহ একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পাহাড় কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24