1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার

সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
রূপদিয়া গ্রামটি ইয়াবা গাঁজায় সয়লাব। সেখানে মাদকদ্রব্য পাইকরি ও খুচরো বেঁচা কেনা, নিয়মিত বিক্রি ও নেশার আখড়া নিয়ে gramb
যশোর সদর উপজেলার সাড়াপোল রূপদিয়ায় দেদারছে অবৈধ মাদক দ্রব্য বিকিকিনি হচ্ছে। এলাকার একটি সংঘবদ্ধ চক্র ১০ নং চাঁচড়া ইউনিয়ন জুড়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। এরা সাধারণ গ্রামবাসী, রাজনৈতিক দলের নেতা কর্মী ও সমাজের সুধী মহলকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে।
সরকার আসে সরকার যায় আবার ক্ষমতায় নতুন সরকার। কিন্তু রূপদিয়া কেন্দ্রিক চাঁচড়ায় মাদক কারবার বন্ধ হয়না। এসব মাদক কারবারি ও তাদের দোসররা আগে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ছিল। এখন তারা বিএনপি জামায়াতের ছত্রছায়ায় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও মদ পাইকরি এবং খুচরো বিক্রি করছে।
একটি অভিযোগ পত্রে গ্রামবাসী জানায় মৃত ফটিক চাঁদের ছেলে সাহাবুদ্দিন ঘুঘু (৩৫) মাদক কারবারে নেতৃত্ব দিচ্ছে। তার বাড়ি রূপদিয়া কলোনী পাড়ায়। ঘুঘুর স্ত্রীও মাদক কারবারে জড়িত। সাথে রয়েছে সালাহুদ্দীনের ছেলে রেজাউল (২৪)।
এই মাদক চক্রের আরো রয়েছে ঘর জামাই তরিকুল। মৈজুদ্দিনের জামাই তরিকুল (৩৬), রূপদিয়ার হজরতের নাতি মনিরুল ইসলাম (২৩) (নানা হজরতের বাড়ি থাকে)
এরা গ্রামের মসজিদ মোড় বা আমিনুর মোড় নাম দিয়ে সেই মোড়ে অবৈধ মাদকদ্রব্য বেঁচা কেনা করে। জোহরের ছেলে আমিনুর (৪৩) মাদক ডিলার।
সাথে রয়েছে বানিয়াবহু গ্রামের নজরুলের ছেলে আলীম (৩৮), সিরাজুলের ছেলে খোঁড়া তাহাজ্জুত (৩৫)।বানিয়াবহু গণির মোড় মুরগী ফার্মে মাদক সাপ্লাই।
রূপদিয়া মাদ্রাসা মোড় হতে পার্ক পর্যন্ত এলাকায় রমরমা মাদক কারবার ও বহিরাগত উৎপাতে এলাকাবাসী অতিষ্ট।
স্থানীয়রা অভিযোগ করেন, রূপদিয়া মোজাফ্ফরের আম বাগানে সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত মাদক বিক্রি ও আখড়া বসে। এই মাদক নেটওয়ার্ক এ তেতলে, রূদ্রপুর, মন্ডলজ্ঞাতি, রূপদিয়ায় বিস্তৃত।
রূপদিয়া প্রাইমারি স্কুলের পিছনে বাঁশ বাগানে মাদক দ্রব্য হাট বসে। আস্কার মেম্বারের বাড়ির সামনে। নেতৃত্ব দেয় আসকার মেম্বারের ছেলে।
সূত্র জানায় বহুল চিহ্নিত রূপদিয়ার গাঁজা বাবা জসিম। সে মন মন গাঁজা বিক্রি করে বলেই আসক্তরা তাকে গাঁজা বাবা বলে ডাকে। তার বাড়ি হঠাৎ পাড়ায়। জসিমের সাথে রয়েছে ৪/৫ জন দোসর। উঠতি কিশোর, যুবক ও পুরাতন আসক্তরা নিয়মিত এসব আসরে মাদক নেশায় বিভোর থাকে। ফলে গ্রামে ও আসে পাশে চুরি ছিনতাই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এসব নিয়ে চিন্তিত ও বিপাকে নিরীহ সাধারণ গ্রামবাসী।
এলাকাবাসী রূপদিয়ায় সমাজ ধ্বংসকারী অবৈধ মাদক কারবারি আটকে যশোরের পুলিশ সুপারের সদয় অনুগ্রহ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24