1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় স্বরাষ্ট্রমন্ত্রী তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট
বিভাগীয় নিজস্ব প্রতিনিধ

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩১ অক্টোবর সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫টি ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪টি নিভিয়া লোশন জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া একই দিন ডোনা বিওপির একটি টহলদল উপজেলার মিকিরপাড়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে।

এর আগে ৩০অক্টোবর সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা-পাতা জব্দ করে সুরাইঘাট বিওপি।

বিজিবি জানায়, গত দুই দিনে কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24