1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় স্বরাষ্ট্রমন্ত্রী তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার

তাহিরপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, আটক কৃষকদলের দুই নেতা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণের অভিযোগ, স্থানীয়দের খবরে পুলিশের অভিযান
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটের দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে মাতলামি ও বিশৃঙ্খল আচরণ করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24