1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় স্বরাষ্ট্রমন্ত্রী তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য পহেলা নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০১:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২) একটি দুনলা বন্দুক এবং ৩) দশ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি (২২), পিতা: মৃত জাহিদ হাসান, সাং: চানমারি বাজার, থানা ও জেলা: খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি জনির (২২) পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।

জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24