1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

‎
‎জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
‎
‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে তুষার মণ্ডলের বসতবাড়ি থেকে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তুষার মণ্ডল (২৩) ও নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে দুইজনকে আটক করা হয়।
‎
‎আটক তুষার মণ্ডল গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মণ্ডলের ছেলে এবং নুর মোহাম্মদ শেখ বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুষার মণ্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24