1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ, ইসালে সওয়াব ও দস্তারবন্দী অনুষ্ঠান, ২২শে কার্তিক বাসুলডাঙ্গায় বিশেষ আয়োজন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে সিদ্দিকীয়া হিফজুল কোরআন। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান।

হুগলি জেলার ফুরফুরা শরিফের মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী (রহঃ)-এর ছোট সাহেবজাদা সুলতানুল ওয়ায়েজিন ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিকীর প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে চলেছে বার্ষিক মহফিলে ওয়াজ, ইসালে সওয়াব ও দস্তারবন্দী অনুষ্ঠান।

এবার এই ধর্মীয় অনুষ্ঠান ৬১তম বর্ষে পদার্পণ করছে। আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার, বাংলা ২২শে কার্তিক ১৪৩৩ তারিখে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে হিফজ সম্পন্নকারী পাঁচজন কৃতী ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দী করা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থান বাসুলডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন ময়দান, বাসুলডাঙ্গা ১ নম্বর প্ল্যাটফর্মের পিছনে।
মধ্যরাত্রি পর্যন্ত,
পরিচালনায়: বাসুলডাঙ্গা হেজবুল্লাহ সমিতি।

শিয়ালদহ অথবা ডায়মন্ড হারবার থেকে ট্রেনে বাসুলডাঙ্গা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের পিছনে অবস্থিত মাদ্রাসার মাঠ।

অনুষ্ঠানে আগত সকল মেহমান ও ধর্মপ্রাণ মানুষের জন্য আহারাদির সু-ব্যবস্থাও রাখা হয়েছে। ৬১ বছরের ঐতিহ্য ও দ্বীনি শিক্ষার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24