1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ বাংলাদেশের সরকারি ডেলিগেশনের অংশ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন বান্দরবানের তরুণ পরিবেশ ও জলবায়ু সংগঠক মোঃ তহীদুল ইসলাম মাছুম। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরকারি প্রতিনিধিদলের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই বৈশ্বিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ জলবায়ু নেতারা অংশগ্রহণ করবেন।

মোঃ তহীদুল ইসলাম মাছুম বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক (Coordinator, International Affairs) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রযুক্তিগত উদ্ভাবনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান Center for Environmental Research and Technological Innovation (CERTI)-এর মেম্বার সেক্রেটারি। CERTI তিন পার্বত্য জেলার পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, তরুণ নেতৃত্ব, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি Global Youth Platform-এর প্রতিষ্ঠাতা হিসেবে দেশ-বিদেশে তরুণদের জলবায়ু সচেতনতা ও পরিবেশবিষয়ক বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।

COP31 সম্মেলনে তাঁর অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হবে পার্বত্য চট্টগ্রামের বিশেষ জলবায়ু ও পরিবেশগত সংকটগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানির সংকট, ঝরনা ও প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়া, ভূমিধস, আকস্মিক বন্যা, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি, জীবিকার পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জলবায়ু ঝুঁকি, জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অভিযোজন অর্থায়ন এবং তরুণদের অংশগ্রহণের বিষয়েও তিনি আন্তর্জাতিক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

তাঁর এই অংশগ্রহণকে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বৈশ্বিক জলবায়ু আলোচনায় যুক্ত করার ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24