1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

আশাশুনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট,২৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে থানা পুলিশ।
গত ৫ অক্টোবর থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) আশাশুনি ব্র্যাক অফিস মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,এ পর্যন্ত উপজেলার ডলফিন মোড়,চাপড়া ব্রিজ,মানিকখালী ব্রিজ,কুল্যার মোড়, বুধহাটা বাজার,গোয়ালডাঙ্গা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রবেশপথেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত ২৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২৮টি মামলা রুজু করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান,উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখা,অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা এবং মাদক,জুয়া,চুরি,ডাকাতি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24