1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড,পৃথক অভিযানে গ্রেপ্তার-২

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার এসআই লক্ষণ চন্দ্র দাশ ও এসআই কে এম নাসির উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার মানিকখালী ব্রিজের পাশ থেকে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের রুহুল আমিনের ছেলে জাহিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে,পুলিশের পৃথক অভিযানে আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের ২২(৬)২৬ নম্বর মামলার আসামি মৃত আব্দুল জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা এবং জিআর ১০২/২২ নম্বর মামলার আসামি তুয়ারডাঙ্গা গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24