1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের বন্ধকগ্রহীতা মেহেদী হাসান (২৬)।
এ ঘটনায় একই এলাকার চারজনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী মেহেদী হাসান উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে।
অপরদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার মৃত নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে আশরাফ আলী (৫২), সোহরাব উদ্দিন (৫৫), আফতাব উদ্দিন (৬০) ও মাহাতাব আলী (৬৩)।
সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নটাবাড়ী এলাকার জিয়াউর রহমান লিটন ও আফজাল হোসেনের কাছ থেকে তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ৪২ শতক জমিতে একটি পুকুর দুই লাখ টাকায় বন্ধক নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটির চারপাশে কলাগাছও লাগানো রয়েছে।
দীর্ঘ দিন থেকে পুকুরটির মালিকানা নিয়ে জিয়াউর রহমান লিটন ও আফজাল হোসেনের সঙ্গে অভিযুক্ত চারজনের বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জেরে
গত ৬ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা পুকুরপাড়ে গিয়ে ভূক্তভূগী মেহেদী হাসান কে হুমকি দেন।
ওই দিন দুপুর ৩টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে দেখাশোনা করে বাড়িতে ফিরে যান তিনি। সন্ধ্যার দিকেও পুকুরের আশপাশ ঘুরে দেখেন।
পরদিন ৭ নভেম্বর সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে ভূক্তভূগী মেহেদী দেখতে পান, পুকুরের প্রায় সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।
ভূক্তভূগী মেহেদী হাসান জানান, ৬ নভেম্বর সকাল ৭টা থেকে ৭ নভেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময়ে অভিযুক্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায়৷ আমি বাদী হয়ে অভিযুক্ত চারজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।আমি এর ন্যায় বিচার চাই।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন ‘ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24