1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

​কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, কচুয়া (বাগেরহাট):আয়শা সিদ্দিকা বুলু

বাগেরহাটের কচুয়ায় যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
​শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
​
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
​
আলোচনা সভায় অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ অভিযোগ করে বলেন, আজকের এ ধরনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রামে তরুণ সমাজ ও কোমলমতি শিশুদের উপস্থিতি না থাকাটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, “এখনো ফ্যাসিস্টরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে জাতিকে ৭ই নভেম্বরের সঠিক ইতিহাস ও গুরুত্ব জানতে দিচ্ছে না।”
​এদিকে, জাতীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনে উপজেলা প্রশাসন সকলের সাথে যথাযথ সমন্বয় না করে কেবল নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে নিয়ে দায়সারাভাবে অনুষ্ঠান সম্পন্ন করেছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে।
​উল্লেখ্য, দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা হয়।এছাড়াও উন্নত মানের খাবার পরিবেশন, দেশাত্মবোধক গানের আসর এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শনীর আয়োজন করার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24