1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ দুলাল সরকার ; গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে চাঁদাবাজি ও ডাকাতির প্রতিবাদ করাকে কেন্দ্র করে যুবদল নেতাসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নদীতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে একটি চক্র চাঁদাবাজি ও রাতের আঁধারে ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।চাঁন বাদশা, মো. ইব্রাহিম, শাকিল, খাজা, বাদল, ও দেলোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন স্থানীয়রা। নদীতে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিয়ে চারজনকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা হলেনÑশাকিল (২৩), ইভান (২৬), মোতালেব (৩৮) ও বাদশা (২৮)। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মোতালেব বেপারীর ছোট ভাই মোরশেদ ব্যাপারী জানান স্থানীয় জনতার ঘটনার পর ক্ষিপ্ত হয়ে নৌ চাঁদাবাজ শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান এরকম বিষয়ে আমিও শুনেছি আহত অবস্থায় একজন হসপিটাল ভর্তি আছেন তদন্ত সাপেক্ষে বিস্তারিত করে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24