1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’ কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের মোটরসাইকেল গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটক দুই চোর হচ্ছে যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা ও বর্তমানে শার্শা উপজেলার নাভারণের বুরুজবাগান পাখার মাথায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ ও বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালীর আবু সাঈদের ছেলে আলম।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুইদিন আগে যশোর শহরের রায়পাড়া মাদ্রাসা রোডে বাপ্পি ও ভাগ্নে জীবনসহ এলাকাবাসী ঐ দুই চোর কে ধরে। এরপর সামান্য উত্তম মধ্যমে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তবে এই চোর চক্রের বাকি সদস্য ও তাদের সেল্টারদাতা এখনো অধরা।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন জানান, রোববার (৮ নভেম্বর) চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। এর মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জ কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি মডেল থানায় মোট ৯টি মামলা রয়েছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা ঐ বাসায় প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়।
ঘটনার পর থেকে মোটরসাইকেল উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার সন্দেহভাজন দুজন আটকের পর ওদের দেওয়া তথ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24