1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’ কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

কুমিল্লায় প্রাইভেটকারে ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ৭ হাজার পিস ইয়াবা পাচারের অপরাধে চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) কুমিল্লার পারিবারিক আপিল আদালত ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাহিদ সুলতানা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আজিজুল হক ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মতিউর রহমান, কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মরিয়ম আক্তার সুমি। তাদের মধ্যে কামরুল ও জুয়েল রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের আমান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের ওপর তুলে দেন। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে চার আসামির কাছ থেকে ৫ হাজার এবং গাড়ির টুলবক্স থেকে আরও ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24