
নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):
বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত অগ্নিসংযোগ ও বোমাবাজির বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, কচুয়া বাজার সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষক দল সভাপতি আল মামুন মুক্তি,ছাত্রদল নেতা শেখ রিয়াজ সহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এর পরে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নেতৃত্বে সাইনবোর্ড জিরো পয়েন্টে আরেকটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার রেজাউল করিম চল, বেদার ডাকুয়া, সরদার শাহনেওয়াজ, সাইদুল ইসলাম, শেখ মামুন,শামীম হাসান রাবু সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।