
যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১৫:৫৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুল বারী, ২। মোঃ মহিনুর ইসলাম (৩৩), পিতা- মোঃ শহিদ আলী, উভয় সাং- শ্রীকোনা, থানা- শার্শা, জেলা- যশোর।*
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।