1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কচুয়ায় ৩ দিন ব্যাপী বাগেরহাট জেলা ইজতেমা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, কচুয়া (বাগেরহাট):আয়েশা সিদ্দিকা

কচুয়ার কচুয়া কারিগরি কলেজ মাঠে তাবলীগ জামাতের উদ্যোগে ৩ দিন ব্যাপী “বাগেরহাট জেলা ইজতেমা” শুরু হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমা উপলক্ষে বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ময়দানে এসে সমবেত হয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে পুরো ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে।

​আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ইজতেমায় দেশি-বিদেশি বিশিষ্ট ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক এবং ইসলামের সুমহান আদর্শের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য ওজু, গোসল, বিশুদ্ধ পানীয় জল ও সাময়িক বাসস্থানের পর্যাপ্ত সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবকরা তৎপর রয়েছেন।

​আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই তিন দিন ব্যাপী জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24