1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবির গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স নীতিতে) অটল থেকে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীগণ এসআরবির সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করলে এসআরবি সদস্য কর্তৃক ০৩ রাউন্ড শটগান বুলেট ফায়ার করা হয়। এমতাবস্থায় মাদক কারবারি এবং সন্দেহভাজন ব্যক্তিগণ রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল *পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে*।

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে এসআরবি-৬ এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24