1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

শীতের আগমনে ফুটপাতজুড়ে পিঠার দোকান, সন্ধ্যা হলেই ক্রেতাদের ভিড়

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‎
‎শীতের আগমনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার ব্যবসা। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফুটপাত ও রাস্তার পাশে গড়ে উঠেছে নানা ধরনের পিঠার দোকান। সন্ধ্যা নামতেই এসব দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ভাপা পিঠা, চিতই পিঠা ও ডিম চিতইসহ নানা ধরনের পিঠার স্বাদ নিতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।

‎সরেজমিনে দেখা যায়, দোকানিরা ব্যস্ত সময় পার করছেন গরম গরম পিঠা তৈরিতে। শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা পিঠার ঘ্রাণে মুখর হয়ে উঠছে ফুটপাতের দোকানগুলো। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে এসে উপভোগ করছেন শীতের পিঠার স্বাদ। ‎

দোকানগুলোতে ভাপা ও চিতই পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা করে। ডিম চিতই পিঠা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। হাঁসের ডিম ও দেশি মুরগির ডিম দিয়ে তৈরি ডিম চিতইয়ের দাম ৪০ টাকা এবং পোল্টি মুরগির ডিম দিয়ে তৈরি চিতইয়ের দাম ২৫ টাকা।

‎পিঠা বিক্রেতা বাচ্চু বলেন, ‘আমার শরীর অসুস্থ। অসুস্থতা নিয়েও স্ত্রীকে সঙ্গে নিয়ে এভাবে কষ্ট করে সংসার চালাচ্ছি। শীতের মৌসুমে পিঠার চাহিদা বাড়ে, তাই এই ব্যবসা করে সংসারের খরচ চালানোর চেষ্টা করছি। ‎ব্যবসায়ীরা জানান, বিকেল থেকেই দোকান সাজিয়ে পিঠা তৈরি ও বিক্রি শুরু করেন তাঁরা। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতাদের বেশ ভিড় থাকে।

প্রতিদিন দোকানভেদে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকার পিঠা বিক্রি হয়। শীতের মৌসুমে চাহিদা বাড়ায় তাঁদের ব্যবসাও ভালো হচ্ছে। ‎স্থানীয়দের মতে, শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। এসব পিঠার দোকান মানুষের রসনা মেটানোর পাশাপাশি মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহেরও সুযোগ তৈরি করছে। ‎

শীত যত বাড়বে, ততই পিঠার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর সাধারণ মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে রুহিয়ায় ছড়িয়ে পড়েছে শীতের আমে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24