1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় প্রধান শিক্ষকের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবির মনগড়া অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১১৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এবার সাংবাদিকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ ছড়ানোর বিষয়টি সামনে এসেছে।

সাংবাদিকদের অভিযোগ, শিশুদের নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একাধিক শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদার সাংবাদিকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ প্রচার করছেন। তবে সাংবাদিকদের পক্ষ থেকে এ ধরনের অর্থ দাবি করা হয়নি।

এর আগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়। পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির মোট পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ পাওয়া যায়।

পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১১ নভেম্বর তদন্তের জন্য বিদ্যালয়ে যান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল ও আনিচুর রহমান।

তদন্তের দিন পাঁচ অভিযোগকারী শিক্ষার্থীর মধ্যে দুজন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বাকি তিনজন অনুপস্থিত ছিল। তাদের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, তারা বেড়াতে গেছে। এ নিয়েও প্রশ্ন ওঠে।

সাংবাদিকদের আরও অভিযোগ, তদন্তের সময় তাদের ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করা হয় এবং মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এদিকে তদন্তকারী কর্মকর্তা কিং ফয়সাল জানিয়েছিলেন, সঞ্জয় মাস্টারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের বক্তব্য, শিশুদের নিরাপত্তা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করা তাদের পেশাগত দায়িত্ব। কোনো অভিযোগের অনুসন্ধান বা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অর্থ দাবির অভিযোগ ছড়ানো হলে তা স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24