1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এম সালমান আহমদ সুজন। গত ১৬ নভেম্বর সুনামগঞ্জের কুতুবপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদের নেতৃত্বাধীন নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মাওলানা এম সালমান আহমদ সুজন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

সাংগঠনিক দায়িত্ব লাভের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24