1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।

সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, মাদক সেবনের ভিডিও ধারণের জেরে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পরিকল্পিত ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24