1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি একজন,

এজাহারনামীয় পলাতক আসামি একজন, দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের চারজন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল ইসলাম নয়ন (৪৭) গ্রেপ্তার হন। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা।

এ ছাড়া এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে অভিযানে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তরিফুল ইসলাম ডালিমকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে

আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মো. মনির হোসেন (৩০), মো. রফিকুল ইসলাম (৪৫), মো. সৌরভ (২৭) ও মো. সাইফুল ইসলাম (২৬)। তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত আসামী সাতজনকে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24