1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শেখ নাসির উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ

২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে সারাদেশে একযোগে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের ৩০টি কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই পরীক্ষায় নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আইডিয়াল এডুকেশন সোসাইটির প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

“আলোর পথে, জ্ঞানের সাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ এবং মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একঝাঁক মেধাবী ও কর্মঠ তরুণ শিক্ষকের সমন্বয়ে গঠিত পরিষদ এই কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24