1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোল বন্দরে নিষিদ্ধ সংগঠন ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। বন্দরের স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার দাবিতে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫)-এর হাজার হাজার শ্রমিক।

সকালে বন্দর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে মিছিলটি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বন্দর এলাকা। কর্মসূচিতে দুই শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভটি বড় ধরনের গণজমায়েতে রূপ নেয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বেনাপোল স্থলবন্দর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন এ বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। ফলে বন্দরের স্বাভাবিক কর্মপরিবেশ ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তারা আরো বলেন, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হলে শ্রমিক সমাজ তা মেনে নেবে না। বন্দরের স্বার্থ, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং (৮৯১) শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার হ্যান্ডেলিং শ্রমিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24