1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে নয়, প্রথম অথবা দ্বিতীয় ধাপে আয়োজনের জোরালো দাবি জানাচ্ছি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি

ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে, অর্থাৎ আগামী ১৩ মে ২০২৭ ইং (৩০শে বৈশাখ) তারিখে আয়োজনের সময় নির্ধারণ করায় একজন সাধারণ ভোটার হিসেবে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করছি।

সিলেট বিভাগের মধ্যে ছাতক উপজেলা একটি বৃষ্টিপ্রবণ, নিচু ও বন্যাকবলিত জনপদ। উপজেলার অধিকাংশ ইউনিয়নের যোগাযোগব্যবস্থা এখনো উন্নত নয়। অনেক এলাকার রাস্তাঘাট কাঁচা ও চলাচলের অনুপযোগী।

মে মাস তথা বাংলা বৈশাখ মাসে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকে। এ সময় বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এমন প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতও অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নারী, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের দুর্ভোগ বাড়বে। ফলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

তাই ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব Kalim Uddin Ahmed Milon সাহেব এবং সুনামগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব Mijanur Rahman Choudhury সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনাদের কাছে বিনীত অনুরোধ, ছাতক উপজেলার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং যোগাযোগব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরুন।

প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে চতুর্থ ধাপ থেকে এগিয়ে প্রথম অথবা দ্বিতীয় ধাপে আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।

আমরা চাই, প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা কিংবা বন্যার কারণে ছাতকের কোনো সাধারণ ভোটার যেন তাঁর সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতিও আমাদের আকুল আবেদন—জনগণের দুর্ভোগ ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

আমাদের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; আমাদের দাবি সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।
প্রতিকূল আবহাওয়ার ঝুঁকি বিবেচনায় নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হোক।
ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম অথবা দ্বিতীয় ধাপে আয়োজন করা হোক।

এটাই আমাদের যৌক্তিক দাবি, এটাই সাধারণ ভোটারের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24