1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য এবং কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক এর অফিসে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর-২৬) বিকেলে হাসানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে হাসানপুর বাজারের বটতলা চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে হাসানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

প্রতিবাদ সমাবেশে হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন এর সভাপতিত্বে এবং হাসানপুর ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন এর সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার মোহর আলী।

এসময় উপস্থিত ছিলেন, হাসানপুর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন গাজী, সদস্য বুলবুল আহম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব সাহাবুদ্দিন হোসেন, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, কামাল হোসেন, সাঈদ-সহ হাসানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছবিঃ
২২/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24