1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ২ নং শুনই ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ইমরান হাসান তুহিন।

স্থানীয় পর্যায়ে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। পারিবারিক রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের দলীয় সম্পৃক্ততা এবং এলাকার মানুষের পাশে থাকার অভিজ্ঞতাকে নির্বাচনে এগিয়ে থাকার ভিত্তি হিসেবে দেখছেন তিনি।

তুহিনের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম এম এম আব্দুল গনি ছিলেন শুনই ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। তিনি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্যও ছিলেন।

তাঁর বড় ভাই জিল্লুর রহমান বিএল আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক, জিয়াউর রহমান মনি উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী হাসান সোহাগ বিএনপির সক্রিয় কর্মী।

তুহিনের ভাষ্য, পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে পরে যুবদল ও বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।

বর্তমানে উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতেও তাঁর উপস্থিতি দেখা গেছে। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন তুহিন।

তাঁর দাবি, বিগত সরকারের সময়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তিন দফা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশের করা একটি মামলাসহ একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছিল। এসব মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেন তিনি।

তুহিন বলেন, ‘গত সাত বছর ধরে পুলিশের করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মামলা মোকাবিলা করতে গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে।

চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে তুহিন বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, অসহায় মানুষের সহযোগিতা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

জনপ্রতিনিধির দায়িত্ব শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যা সমাধানেও ভূমিকা রাখা জরুরি বলে মনে করেন তিনি। নির্বাচনে অংশ নিয়ে শুনই ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই বিএনপি নেতা।
২২/১১/২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24