1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন নিজস্ব প্রতিবেদক
জাতীয় পত্রিকা একুশে নিউজ।

চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রির অভিযোগে তৌহিদুল আলম আকিব নামে এক তরুণকে গ্রে প্তা র করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা ও মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার আকিবের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায়। তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আকিবকে আটক করেন পুলিশের মোবাইল টিম-৩১-এর সদস্যরা। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়, হাটহাজারীর কুয়াইশে তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। এ তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাঁকে সাথে নিয়ে সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় ওই বাসায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলেও তিনি জানিয়েছেন।

উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24