1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিড ডে মিল প্রকল্প বেসরকারিকরণের প্রতিবাদে রাজ্যজুড়ে ডিএম ডেপুটেশন, দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষোভ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক সিলেটের কানাইঘাটে জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সিলেট বিভাগের ওসমানী নগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা পতিনিধি,

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

পরে তাঁদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে অর্থদণ্ড দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল দুধ তৈরির সময় চারজনকে আটক করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম তৈরি করা নকল দুধ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আটক অপর দুজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের মো. আনছার প্রামাণিকের ছেলে মো. আবুল হোসেন (৩৬) এবং মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. ওমর ফারুক (২৫)।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলহাজ উদ্দিন, ফরিদপুর থানা-পুলিশের সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশু খাদ্যসহ মানুষের দৈনন্দিন খাদ্যপণ্যে যারা ভেজাল মেশায়, তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24