1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি

রাঙামাটি সদর জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:-

রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত ‘গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।

অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন, পরিচর্যা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ক্লাস পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণের অংশ হিসেবে স্থানীয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এবং একটি বেসরকারি গবাদিপশুর খামার পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24