1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার

আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ছাবেদুল সরকার-পাবনা

পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ বাবুল আক্তার। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ বাবুল আক্তার একজন সমাজসেবক হিসেবেই এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।

এ ছাড়া মোহাম্মদ বাবুল আক্তার বিলচান্দক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা বি.এস.এস. (অনার্স) এবং এম.এস.এস. (মাস্টার্স), সমাজবিজ্ঞান। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের মধ্যে রয়েছে—সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, ফরিদপুর, পাবনা; সাবেক সভাপতি, পুংগলী ইউনিয়ন ছাত্রদল; সাবেক যুগ্ম সম্পাদক ও আপ্যায়ন সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা এবং সাবেক সদস্য, পুংগলী ইউনিয়ন বিএনপি।

মোহাম্মদ বাবুল আক্তার জানিয়েছেন, জনগণের সেবা করা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই তাঁর মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পুংগলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

এ ছাড়া যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, জনগণের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেলে পুংগলী ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান।

এলাকাসূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে মোহাম্মদ বাবুল আক্তারের প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24