1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার

শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন তাঁদের সমর্থকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল আমিন ইসলামের নেতৃত্বে এ মিছিল বের হয়। আয়োজকদের দাবি, এতে দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।

গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. আল আমিন ইসলাম বলেন, ‘সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি। আমরা কোনো সরকারি বা বেসরকারি স্থাপনার ক্ষতি করব না। স্বাভাবিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচি শেষ করেছি।’

তিনি আরও বলেন, ‘সেলিম ভাই ও নাঈম ভাইকে ভালোবেসে তাঁদের জন্য আমার জীবন ধন্য। তাঁদের জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি।’

আল আমিন ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই এবং শেখ ফজলে নাঈম চাচাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে।’

তিনি কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার কথাও জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24