1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার

ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা পতিনিধি,

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

পরে তাঁদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে অর্থদণ্ড দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল দুধ তৈরির সময় চারজনকে আটক করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম তৈরি করা নকল দুধ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আটক অপর দুজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের মো. আনছার প্রামাণিকের ছেলে মো. আবুল হোসেন (৩৬) এবং মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. ওমর ফারুক (২৫)।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলহাজ উদ্দিন, ফরিদপুর থানা-পুলিশের সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশু খাদ্যসহ মানুষের দৈনন্দিন খাদ্যপণ্যে যারা ভেজাল মেশায়, তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24