1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে চারজন আটক, দুজনের কারাদণ্ড কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি

আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, স্বামী মোবারকের মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে এম টুটুল চৌধুরী জানান, হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর আগে মোবারক হোসেন আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে ছালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁরা ছালেহার বাবার বাড়িতেই বসবাস করতেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার বিবরণ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে মোবারক তাঁর স্ত্রী ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি পালিয়ে যান। এ সময় তাঁদের ছেলে মেহেদী হাসানের চিৎকার শুনে আশপাশের লোকজন বাড়িতে ছুটে আসেন। পরে ঘরের ভেতর ছালেহা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা যায়, ছালেহা বেগম সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত মামলার রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24