1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি কর্মসূচির আওতায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৬৯৯ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে আমতলী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, মো. জালাল উদ্দিন ফকির, মো. কবির ফকির এবং সাগর চন্দ্র হাওলাদার।

এদিকে সকালে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত পৃথক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেলী পারভিন মালা।

আয়োজক সূত্রে জানা যায়, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানি প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৬৯৯টি পরিবারের মধ্যে জনপ্রতি ২ কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাংস পেয়ে উপকারভোগীরা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা নিম্নআয়ের পরিবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24