1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার হোপ লোন কারখানাতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুই গ্রুপের মধ্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একটি পক্ষ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং অপর পক্ষ গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফরহাদ হোসেন। এরা উভয় পক্ষই ওই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়ে ওঠেন।
হারুন অর রশীদ জানান, মঙ্গলবার সকালে ওই কারখানায় ঝুট আমরা বের করতে যায়। আমার নামে ডিড আছে। কিন্তু ফরহাদ সহ তার লোকজনেরা আমার লোকেদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় । এখনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24