1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যশোরের বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে দেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক টহলের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের বেলায় সীমান্তের লাইট বন্ধ করে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে শক্ত অবস্থান নিলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি ও টহল জোরদার করেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24