1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

হাজী ইয়াছিন সভাপতি ও মনির চৌধুরী সহ-সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে সভাপতি, কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে সহ-সভাপতি এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ১৪ মে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, সরকারের নিয়মানুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্বাস্থ্যমন্ত্রী অথবা তাঁর মনোনীত অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র, উপমন্ত্রী বা সংসদ সদস্য। স্বাস্থ্যমন্ত্রী এ ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক প্রথমজনকেই বেছে নিয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন— জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, সিভিল সার্জন, কুমিল্লা; কুমিল্লা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাছান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, পি ডব্লিউ ডি, উপপরিচালক, সমাজসেবা, কুমিল্লা; কুমিল্লা মেডিকেল কলেজের নার্সিং সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) সাইফুন নাহার, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আলী আক্কাস, বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য মো. দেলোয়ার হোসেন মানিক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কুমিল্লার সভাপতি ডা. আবু তাহের মুহিত, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এ. বারী সেলিম, সমাজসেবিকা সকিনা বেগম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস. এম. সাইফুল ইসলাম ভূইয়া, নার্সিং কর্মকর্তা ফরহাদ আহমেদ চৌধুরী এবং সদস্যসচিব, পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24