1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বুড়িচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়; ৪ সিএনজি চালককে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ সিএনজি চালিত অটোরিকশা চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) বিকেলে বুড়িচং পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার। এ সময় সড়কটিতে চলাচলরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় চার চালককে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত চালকরা হলেন মো. শাহাদাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, মনির হোসেন ও এনাম হক। পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং হয়ে ব্রাহ্মণপাড়া সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া নির্ধারণ এবং অভিযান পরিচালনা করা হলেও কিছু চালকের সিন্ডিকেটের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।

এদিকে প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24