1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সলঙ্গায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ ফারুক আহমেদ সিরাজগঞ্জঃ
পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে গতকাল বিকেলে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ তাড়াশ উপজেলার ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক সাংবাদিক আব্দুর রহিম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় ও সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু সলঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণসহ দোয়া এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সলঙ্গা থানা এলাকার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী।
সাংগঠনিক সম্পাদক কে এম আল-আমীন হোসেনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সহসভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু, দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা ও জোনাকি টিভির বিভাগীয় প্রধান ও মানবাধিকার নিউজ টিভির সিরাজগঞ্জের জেলা প্রধিনিধি ফারুক আহমেদ, দৈনিক নয়া দিগন্ত রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, দৈনিক জবাাবদিহি পত্রিকার সলঙ্গা প্রতিনিধি মাসুম বিল্লাহ, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সোহেল রানা, সদস্য তারিকুল ইসলাম, হোসেন আলী, লিখুন আহমেদ, কলমসৈনিক পত্রিকার সলঙ্গা প্রতিনিধি আব্দুর রহিম, ডাক্তার হিরন আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
​অনুষ্ঠানে সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।এ ছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24