1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

হবিগঞ্জের নবীগঞ্জের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন হলরোমে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সহযোগিতায় ও এনজিও সংস্থা এফ,আই,ভি,ডি,বি বাস্তবায়নে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম (Anticipatory Action – A A) এবং শক রেসপনসিভ সোশ্যাল প্রটেকশন (SRSP) প্রকল্পের অবহিতকরণ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে৷

জানাযায়, উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদ হলরোমে গতকাল (২৬ এপ্রিল) রবিবার দুপুর ১২টার দিকে ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে ও এফ,আই,ভি,ডি,বি’র মাঠ কর্মী শামীম মিয়ার পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, এফ,আই,ভি,ডি,বি’র সিনিয়র কর্মকর্তা ইয়াছমিন খানম৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন পরিষদের সচিব আক্তার হোসেন বিজয়, ইউপি কৃষি অফিসার সহিদুল ইসলাম বাবুল, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম.মুজিবুর রহমান৷ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,
ইউপি সদস্য মাহবুব আলম খছরু, খালেদ হাসান দুলন, ইউসূফ আলী, সোহান মিয়া, তোফাজ্জল হোসেন, আমিরুল ইসলাম, আকুল মিয়া, মহিলা ইউপি সদস্য রেবা রানী সরকার, সমাজকর্মী খলিলুর রহমান ও এমদাদুল ইসলাম সহ আরো অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24