1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কিশোরের মরদেহ নিয়ে সড়কে স্বজনদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার (৩ জুন) বেলা ১১টায় শহরের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত ইয়াছিন স্থানীয় যমুনা রোড এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই অভিযুক্ত মুসা পলাতক রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, গতকাল মঙ্গলবার (২ জুন) সকালে এলাকার একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়ার সঙ্গে একই এলাকার মো. মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা উত্তেজিত হয়ে মেহেদীকে মারধর শুরু করে। ওই সময় ইয়াছিন ঘটনাস্থলে এগিয়ে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে মুসা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, মূলত কিশোর হত্যার বিচারের দাবিতেই বিক্ষুব্ধ কিছু মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেছিলেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24