1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

রামগড়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ সিএনজি ড্রাইভারকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় সোনাইপুল চেকপোস্ট এলাকায় সড়ক পরিবহন আইন অমাণ্য করে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা করেছে রামগড় থানার পুলিশ।

গতকাল বুধবার ৩ জুন বিকালে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম এ অভিযান পরিচালনা করেন।
‎​
অভিযান সূত্রে জানা যায়, সিএনজি অটো রিকশাগুলো নির্ধারিত ক্ষমতার চেয়ে অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছিল। সোনাইপুল পুলিশের চেকপোস্ট তল্লাশিকালে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। পরে সড়ক পরিবহন আইন অনুযায়ী সিএনজি গাড়ি ৪টির বিরুদ্ধে মামলা দায়ের করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24