1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে-অমিত শাহ রোড শো করলেন।

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত

আজ ২৭শে এপ্রিল সোমবার, ২৯ এপ্রিল বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। আর এই ভোটকে কেন্দ্র করেই, বেহালা পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী শংকর শিকদার এবং বেহালা পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ সমর্থনে, ঠিক সকাল সাড়ে দশটায় বেহালা থানার সামনে থেকে বেহালা ম্যান্টন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করলেন।

বিশাল শোভা যাত্রার মধ্য দিয়ে, অগণিত বিজেপি প্রার্থীর উপস্থিতিতে রোড শো উত্তাল হয়ে ওঠে, থাকতে থাকতেই বিজেপি কর্মীদের কন্ঠে ভেসে আসে জয় শ্রীরাম, আর নয় তৃণমূল সরকার , এবার আসবে বিজেপি সরকার। ২০২৬-এ জনগণ বুঝিয়ে দিচ্ছে আসছে বিজেপি সরকার।

সারা রাস্তার দুইধার জুড়ে যেমন সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অমিত শাহ কে দেখার জন্য, তেমনি নিজেদের মোবাইলে ভিডিও বন্দি করতেও ব্যস্ত ছিল রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা অগণিত দর্শক। আর মধ্য থেকেও আওয়াজ আছে জয় শ্রীরাম,
অন্যদিকে অমিত সাহ জী, দুইজন প্রার্থী ইন্দ্রনীল খাঁ ও শংকর সিকদারকে সঙ্গে নিয়ে একটু একটু করে গাড়ি এগিয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং দর্শকের দিকে দুহাত তুলে সম্বর্ধনা জানান। তবে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনগণের মধ্য থেকে ভেসে আসে সত্যিই কি এবারে বিজেপি আসছে, দিদি পারবে তো জিততে, আজকে রোড শো তে প্রমাণ করে দিয়েছে নতুন সরকার হয়তো হতে চলেছে। এই গরমে কয়েক হাজার মানুষ পায়ে পা মিলিয়েছেন

মিছিল যখন ম্যান্টোনের সামনে এসে শেষ হয় অমিত জী সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা জনগণের উদ্দেশ্যে বলেন, তিনি বলেন ২০২৬-এ যদি আপনারা বিজেপিকে আনেন, কর্মসংস্থান করবই, বেকারত্ব দূর হবে, মহিলারা সুরক্ষা থাকবে, বাংলায় কল কারখানা তৈরি হবে, বিভিন্ন প্রকল্প আমরা যা ঘোষণা করেছি ভোটের ৪৫ দিনের মাথায় আমরা তুলে দেবো। আগে আপনারা বলুন বিজেপি সরকার চান কিনা।

এর সাথে সাথে তিনি তৃণমূল গুন্ডাদের ভালোভাবে সাবধান করে দিলেন, ২৯ তারিখে যেন গন্ডগোলের সৃষ্টি না করা হয়, তাহলে তার ফল হবে অন্যরকম ভয়ংকর, আর যদি করে তাহলে ৪ তারিখে আমরা বুঝিয়ে দেবো। তিনি আরো বলেন ভোটের পরও বেশ কিছু জায়গায় কেন্দ্র বাহিনী থাকবে। আজকে দিদি বুঝে গেছেন বাংলায় মানুষ কি চায়, বাংলায় মানুষ অনেক নিপীড়ন সহ্য করেছেন, এবার পরিবর্তন চাইছে, পরিবর্তন হবেই। বাংলায় নতুন সরকার তৈরি হবে। আর বাংলায় সমস্ত কিছু গড়ে উঠবে। ‌ পিসি ভাইপো, কিছু করতে পারবেনা, এবার সাবধান হয়ে যান। দ্বিতীয় দফার ভোটে জনগণ রায় দেবে।‌‌

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24