1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বুড়িচংয়ে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড যুবদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত যুবদল নেতা রিপন বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রিপনের সঙ্গে রামপুর এলাকার বাসিন্দা মো. রফিক মিয়ার ছেলে মো. তারেকের মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে গত বছর কথাকাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রিপনের ওপর হামলার ঘটনা ঘটে।

রিপনের অভিযোগ, মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রিপন বাদী হয়ে মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24