1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যশোর আর এন রোড এলাকায় এস এ অটোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের ব্যস্ততম আর এন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত ‘এস এ অটো’র একটি যন্ত্রাংশের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে হঠাৎ করেই এস এ অটোর গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যস্ততম এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে আশেপাশের দোকান ও বসতবাড়ি। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24