1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৪ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান সদরের শাহীবাগ মহল্লার বাসিন্দা। তিনি ওই মহল্লার ইসলাইল হকের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন। সেই সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শিক্ষক ছাত্রীকে শাহীবাগ এলাকায় তার নিজ বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগীর পরিবার এলাকাবাসীদের সঙ্গে নিয়ে অভিযুক্ত মিজানুর রহমানের বাড়িতে যান এবং ঘটনার বিষয়ে জানতে চান।

অভিযোগ অনুযায়ী, আসামি সঠিক উত্তর না দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে মারমুখী আচরণ করলে উপস্থিত জনতা তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধ রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24